রবিবার, ৫ এপ্রিল, ২০২০

ঐক্যতায় পরিচয়....দেখালো পাইকর


ঐক্যতায় পরিচয়

কে কোন পতাকা ধরে। কার বাড়িতে কোন দলের আলোচনা হয়... সেটা ভুলে গিয়ে শুধু রাষ্ট্রনায়কের কথা শুনে পাইকরের মানুষ মোমবাতি, প্রদীপ, ফ্ল্যাশের আলো এবং শঙ্খ ধ্বনি দিয়ে যাপন করল ঐক্যতা।

আমরা একা নয়, আমরা সবাই.....

উৎযাপনে শোনা গেল জাতীয় সংগীতও।




ছবি, পাইকর বাজার পাড়া থেকে


মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

আবারও ধর্ষণ আবারও পুড়লো বুক এক নতুন পিতা মাতার।
নিরব সমাজ, নিরব আমি, আপনি সবাই।



 ৭বছরের_শিশু_কন্যাকে_ধর্ষণ।।
------------------------------------
অভিযোগ বীরভূম জেলার মুরারই থানার,পাইকর গ্রামের সাহাবান শেখ,পিতা-কালাম শেখ গত কাল(17/06/2018) সন্ধ্যা সাতটায় পাইকর গ্রামের এক ৭ বছরের শিশুকে ধর্ষণ করে।শিশুটির বাবা মা ঘটনাটি জানার পর পুলিশে অভিযোগ করতে গেলে,সাহাবান শেখের ছোট ভাই আনেকুল শেখ শিশুটির বাবা মাকে প্রাণে মারার হুমকি দেয়।প্রানের ভয় না করে তাঁরা পুলিশে অভিযোগ করে।পাইকর ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।ধর্ষণকারী সাহাবান বর্তমানে নিখোঁজ,কিন্তু তার ছোট ভাই অনেকুল কে পুলিশ গ্রেপ্তার করেছে।আমাদের দাবী, এই ধর্ষণকারী ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি হোক।#ধিক্কার_হোক_প্রতিবাদ।।





                             খবর সংগৃহীত
                    SAMIR KHAN(MURARAI)

মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮


       
 
    ♦ [এক্সক্লুসিভ প্রনব গাঙ্গুলী] ♦


  ----------------------------------------
"আজকের সমাজ আর তখনকার সমাজের মধ্যে বিস্তর ফারাক। এখনকার সমাজ বলবে এখন ভালো আর আমরা বলবো আমাদের সমাজ ভালো ছিল সুতরাং নিজেকে বুঝে নিতে হবে, নানা রকম পরিবেশে নিজেকে খাপ-খায়িয়ে নিতে হবে"
             ------প্রনব কুমার গাঙ্গুলী (নান্টু দাদু)
        --------------------------------------------

| পদক জয়ী নাট্যশিল্পী শ্রী প্রনব গাঙ্গুলীর সাক্ষাৎকার নিল পি.কে.সি-র টিম |

                     👏👏👏
নমস্কার পাইকরের কথাছবি ওয়েব পেপার-এর পক্ষ থেকে আপনাকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন।

😃প্রনব :-তোমাদের প্রতি রইল আমার আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা। তোমরা বড়ো হও এই আমার কামনা।

১.) প্রনব কুমার গাঙ্গুলী পাইকরের বুকে একটা সম্মানীয় নাম এই উপলব্ধিটা তোমার কাছে কেমন?

উ:- এই উপলব্ধি আমার মনে আনন্দের উপলব্ধি এর বেশী কিছু নয়।


২.)একজন নাট্যশিল্পী হিসেবে তোমাকে সবাই চেনে, কত বছর বয়সে নাটক শুরু, নাটক টি কী, উপলব্ধি কেমন ছিল?

উ:- ~ ৯ বছর ; ~'রামেরসুমতি'~ আাই.পি.এস স্বরূপ মুখার্জীর সাথে করেছিলাম ; ~ লোককে দেখাব,ভালোভাবে করব এই উপলব্ধি ছিল।

৩.)তোমার জীবনে অভিনীত সবচেয়ে সেরা নাটকের নাম? নাটকে তোমার চরিত্রের নাম কী ছিল?

উ:-'বেকার বিদ্যালংকার'; চরিত্র ছিল একটা ভবঘুরে নাম "জীবন সামন্ত" পাইকর উচ্চ বিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছিল।

৪.) আজকের প্রজন্ম তোমাকে নাট্যশিল্পী হিসেবে চেনেনা, তোমার কাছে আক্ষেপটা কেমন?

উ:-মোটামটি অন্য কোথাও জানিনা, তবে পাইকরের বুকে নাট্যশিল্পী হিসেবে পরিচিতি  আছে এটাই আমার ধারণা। এর মধ্যে এখনকার প্রজন্মও আমাকে হাস্য-নাট্যশিল্পী হিসেবে চেনে।



৫.) তোমার সঙ্গে নাটক করত এমন কোনো ব্যক্তি যে তোমার খুব প্রিয়?

উ:- আমি সেরকম কোনো জুটি পাইনি বা কোনো কোনো একটি ব্যক্তির যুগলবন্দি তে পরপর ৪-৫ টা নাটক করার সুযোগ আমার হয়নি, বিভিন্ন নাটক বিভিন্ন জনের সাথে করেছি।


৬.)তোমার অভিনীত নাটকের সবচেয়ে সেরা ডায়ালগ যা তুমি চিরকাল মনে রাখবে?

উ:- "দূর্গাদাস ঘোষের" সাথে অভিনীত নাটক 'বোবরুবাহন' সেখানে আমার নারী চরিত্র ছিল "ইরা" সেই নাটকের ডায়লগ আমার প্রিয়।

৭.) আমরা তোমাকে প্রথম থেকে দেখছি এই বিনিময়ে এই বিনিময় নামকরণের কারন কী?

উ:-দোকান কথার অর্থ হল আাদান-প্রদান এর ভালো বাংলা হলো বিনিময় 'তুমি আমাকে দাও আমি তোমাকে দেব' এই ভাবনা থেকেই শ্রুতি মধুর নাম বিনিময়।


৮.) তোমার বয়সের সবাই কমবেশি সন্ধ্যেবেলায় বাসন্তী তলায় আড্ডা মারে তোমায় দেখিনা কেন?

উ:- যারা ওখানে বসে তারা আমার থেকে জুনিয়ার তবে সেই সব ব্যক্তিদের সাথে আমার দোকানে একটা প্রাথমিক সিটিং হয়।


৯.) নাটকের প্রতি তোমার ভালোবাসা কেন?

উ:- নাটকগুলি "যতীন্দ্রমোহন মুখার্জী", "অমৃতাচরণ ব্যানার্জী" (তীরগ্রামের) এদের সান্নিধ্যে থেকে নাটকের প্রতি আগ্রহ।

১০.) একজন নাট্যশিল্পী হিসেবে আর এলজন সাধারণ মানুষ হিসেবে তুমি নিজেকে কত নম্বর দেবে?

উ:- নম্বর টা দর্শক দের বিষয় আর মানুষ হিসেবে চাই সবাই ভালো থাকুক, খুশি থাকুক।


১১.) তোমার নাট্য জীবনে কোনো বাধা এসেছিল?

উ:- না, বরং উৎসাহই এসেছিল।

১২.) তুমি প্রনব গাঙ্গুলী আর নান্টু গাঙ্গুলীর এই দুটি নামের কোনটিতে বেশি পপুলার বলে মনে করো?

উ:- নান্টু গাঙ্গালী নামেই বেশি পপুলার। নান্টু  দাদু, নান্টু কাকা এই ভাবেই আমাকে সবাই ডাকে।


১৩.) তোমার লাস্ট নাটক (এখন অবধি)?
উ:- "ভূষন্ডীরমাঠ"

১৪.) তোমার নাট্য জীবনে গুরুদেব?

উ:- যতীন্দ্রমোহন মুখার্জী।

১৪.) তোমাদের সময় আবহ সঙ্গীত কে করতেন?

উ:- 'বারিন সেন' "দূর্গাদাস ঘোষ" আনতেন তাকে।

১৫.) তোমার নতুন কিছু পদক্ষেপপ?

উ:-না,নতুন কিছু পদক্ষেপপ নেই শেষ যাত্রা কালে হাসিখুশিতে থাকব, সবাইকে ভালোবাসা।


১৬.) সমাজের নতুন প্রজন্মের প্রতি তোমার বার্তা?

উ:- এখনকার নতুন প্রজন্ম খেলাধুলো, নাটক, সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে মগ্ন থাকছে ল্যাপটপ,ফেসবুক ইত্যাদিতে।


১৭.) সমাজকে কীভাবে দেখতে চাও?

উ:-  "ভ্রষ্টাচার মুক্ত ভারত হোক"!



        ♥[নান্টু গাঙ্গুলীর ভালোলাগা]♥

♦প্রিয় রঙ : বৈরিক

♦প্রিয় পোশাক : ধুতি-পাঞ্জাবী

♦প্রিয় খাবার : ডাল,ভাত,তরকারি

♦প্রিয় অভিনেতা : সৌমিত্র চট্টোপাধ্যায়

♦প্রিয় অভিনেত্রী : সাবিত্রী চ্যাটার্জী

♦প্রিয় নাট্যশিল্পী : তপন সিনহা

           ------*****------




"নান্টু দাদু" -কে মধ্যমণি করে বাম পাশে পি.কে.সি-র চেয়ারম্যান সুদীপ্ত সেন আর ডান পাশে পি.কে.সি-র সেক্রেটারী সৌভিক রায়।

                    ধন্যবাদ

রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮


                                শুভ নববর্ষ

প্রত্যেক বারের মতো এই বারেও "মা" কে সাজানো হয়েছে গোলাপ আর রজনীগন্ধার মুকুটে। এক অপরূপ সৌন্দর্য্য,আপনারও উপভোগ করুন।

শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

            পাইকরের কথা-ছবি

এটি একটি ওয়েব পেপার এখানে পাইকরের সমস্ত তথ্য দেওয়া থাকবে যা ভবিষ্যৎ-র  কাছে তথ্য হিসেবে কাজ করবে। তবে শুধু দেব-দেবী নয় পাইকরের মানুষের(কৃতি) কথাও দেওয়া থাকবে যাতে করে আজকের বাচ্চারা জানতে পারে পাইকরের সন্তানেরা কেমন ছিল।
এছাড়া যাবতীয় খবর এখানে থাকবে। আর থাকবে সাহিত্যের পাতা যা প্রত্যেক শনিবার প্রকাশ পাবে, এই পাতায় সবাইকে সাদর আমন্ত্রণ  আর ভালো ছবি(প্রাকৃতিক দৃশ্য/ স্পেশাল ফটো তুলে তার সাথে দু-এক লাইন লিখে দিতেই পারেন আমাদের ইনবক্সে (পাইকরের বাইরেও যারা আছেন)।

আর পাইকরবাসি দের জন্য বলি আজ থেকে তোমরাও রিপোর্টার খবর পাঠাও আমাদের ইনবক্সে সঙ্গে তোমার নাম আর ছবি  (কোন পাড়ার লোক) দিয়ে আর যে বিষয়ে লেখা দেবে তার ছবি লাগবে।

★ ★ যেকোনো রকমের বিজ্ঞাপন দিতে (অল্প খরচ) যোগাযোগ করুন আমাদের ইনবক্সে।
[সেটা admission going on -ও হতে পারে আবার দোকানেরও এককথায় যাবতীয় রকম]
 
~বিজ্ঞাপন পাইকরেরও হতে পারে আবার তার আশেপাশের গ্রামেরও।
 {তবে সেটা বিচার করে দেখার পরই ছাপবে}
                                 
                                ধন্যবাদান্তে

                     সৌভিক রায় ও সুদীপ্ত সেন